News71.com
 Bangladesh
 05 Nov 20, 08:36 PM
 267           
 0
 05 Nov 20, 08:36 PM

বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়বে॥ রাষ্ট্রদূত

বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়বে॥ রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ লভ্যাংশ কমে যাওয়া, শ্রম আইনের পরিবর্তন এবং অবসরকালে কর্মীদের সুবিধাসহ বিদ্যমান কিছু সমস্যা সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের মাধ্যমে এদেশে কোরিয়ান বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত লি জাং কেইন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আশাবাদ জানান। এ সময় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি জূ জি জং ও কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কোটরা) প্রধান কিম জাং-ওন উপস্থিত ছিলেন।   রাষ্ট্রদূত বলেন, কোরিয়া বাংলাদেশে ষষ্ঠ বৃহৎ বিনিয়োগকারী এবং তাদের বিনিয়োগের পরিমাণ প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার। প্রায় ২০০ কোরিয়ান কোম্পানি এদেশে বিনিয়োগ করেছে। কোরিয়ান ইপিজেড দু’দেশের বন্ধুত্বের উৎকৃষ্ট উদাহরণ। তৈরি পোশাকের পাশাপাশি বর্তমানে অবকাঠামো উন্নয়ন, ইলেকট্রনিকস এবং অটোমোবাইল খাতে কোরিয়া বিনিয়োগ করছে। বঙ্গবন্ধু মেডিক্যাল ইউনিভার্সিটি ও হসপিটাল নির্মাণে যৌথ উদ্যোগে পরিকল্পনা করা হচ্ছে। কোরিয়া আরও মেগা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন