News71.com
 Bangladesh
 05 Nov 20, 07:07 PM
 223           
 0
 05 Nov 20, 07:07 PM

২০৩০ সালের মধ্যেই রাজধানীর ছয়টি মেট্রোরেলের রুট নির্মাণ॥ ওবায়দুল কাদের

২০৩০ সালের মধ্যেই রাজধানীর ছয়টি মেট্রোরেলের রুট নির্মাণ॥ ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতোমধ্যেই মেট্রোরেল রুট ৬-এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে।  বুধবার (০৪ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সেমিনারে যুক্ত হন। সেমিনারে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ৪ লেন, ৬ লেন, ৮ লেনের সড়ক যতই নির্মাণ হোক এখনো সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সড়ক দুর্ঘটনা এখনো সবচেয়ে বড় দুর্ভাবনা।  নিরাপদ সড়কের সাথে ইঞ্জিনিয়ারিং সকিউশন, এনফোর্সমেন্ট এবং এওয়ারনেস এই তিনটি বিষয় সম্পর্কিত জানিয়ে মন্ত্রী বলেন, সড়ক মহাসড়কের নির্মাণ ত্রুটি অপসারণে এআরআই দেশব্যাপী ১৪৪ টি ব্ল্যাকস্পট চিহ্নিত করেছে। ইতোমধ্যে চারলেনের মহাসড়কের স্পটগুলো চিহ্নিত করা হয়েছে পাশাপাশি নেয়া হয়েছে বিশেষ প্রকল্প। এর আওতায় ১২১টি স্পটের ঝুঁকি প্রবণতা হ্রাস করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন