
নিউজ ডেস্কঃ সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরাবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তাস্বার্থবিরোধী অপরাধে ১৩৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৮১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে এ অভিযান চালানো হয়। এ ছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।তদারকিকালে নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১৩৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৮১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় চাল ,আলু, পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তা অধিদফতর।