News71.com
 Bangladesh
 04 Nov 20, 08:56 PM
 271           
 0
 04 Nov 20, 08:56 PM

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে’র দুই টিকিট কালোবাজারি আটক॥

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে’র দুই টিকিট কালোবাজারি আটক॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে দুই টিকেট কালোবাজারিকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ৬৩টি টিকেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল এলাকার লিলু মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৪৫) ও একই এলাকার মো. জমসেদ মিয়ার ছেলে মো.ইয়াছিন (২২)।বুধবার (৪ নভেম্বর) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, মঙ্গলবার রাতে তিনি সহ সহকারী কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাসি করে আন্তঃনগর ট্রেনের ৬৩টি আসনযুক্ত টিকিট উদ্ধার করা হয়। আটককৃত দুজন পেশাদার টিকিট কালবাজারি। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন