News71.com
 Bangladesh
 03 Nov 20, 09:29 PM
 282           
 0
 03 Nov 20, 09:29 PM

চট্টগ্রামের সাংবাদিক সারোয়ারকে নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা নয়।॥ টিআইবি

চট্টগ্রামের সাংবাদিক সারোয়ারকে নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা নয়।॥ টিআইবি

 

নিউজ ডেস্কঃ অপহরণের পর চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারোয়ারকে অবর্ণনীয় নির্যাতন করা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আরও একটি হুমকি বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।নিখোঁজ হওয়ার তিনদিন পর তাকে খুঁজে পাওয়ায় স্বস্তি প্রকাশ করলেও, নির্যাতনে অর্ধমৃত ও অপ্রকৃতস্থ অবস্থায় তাকে ফিরে পাওয়া বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে নারাজ সংস্থাটি। সোমবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সাংবাদিক গোলাম সারোয়ারের নিখোঁজ হওয়া এবং নির্যাতনের পর আধমরা অবস্থায় তাকে খুঁজে পাওয়া মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মুক্ত সাংবাদিকতা তথা স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধে চলমান হুমকি, ভয়ভীতি ও নির্যাতনের নিষ্ঠুর ধারাবাহিকতামাত্র। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী উদ্ধারকালে সাংবাদিক গোলাম সারোয়ারের আর্তনাদ ‘ভাই, আমাকে মাইরেন না, আমি আর নিউজ করবো না’- শুধুই নির্যাতনে অপ্রকৃতস্থ অসহায় ব্যক্তির স্বগতোক্তি নয়, বরং সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর নির্যাতন এবং সাহসী সাংবাদিকতার কন্ঠরোধের ভয়াবহ মধ্যযুগীয় বর্বরতার প্রমাণ। গণমাধ্যমের সার্বিক অবস্থার প্রতিচ্ছবিই যেন ফুটে উঠেছে গোলাম সারোয়ারের এই আর্তনাদের মধ্য দিয়ে! 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন