News71.com
 Bangladesh
 03 Nov 20, 09:27 PM
 306           
 0
 03 Nov 20, 09:27 PM

ই-কমার্সের নামে শত কোটি টাকা আত্মসাৎ॥ গ্রেফতার ৬

ই-কমার্সের নামে শত কোটি টাকা আত্মসাৎ॥ গ্রেফতার ৬

নিউজ ডেস্কঃ ই-কমার্স ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ২৬৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামে একটি এমএলএম কোম্পানি।প্রতিষ্ঠানটি ডেসটিনির মতোই পিরামিড পদ্ধতিতে লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ১০ মাসে ২২ লাখ সদস্যের কাছ থেকে এই পরিমাণ টাকা হাতিয়ে নেয়।সুনির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস’ প্রতিষ্ঠানের ৬ প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতার আসামিরা হলেন- এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলামিন প্রধান, নির্বাহী অফিসার মো. জসীম, ম্যানেজার মো. মানিক মিয়া, ম্যানেজার (প্রোডাকশন) মো. তানভীর আহম্মেদ, সহকারী ম্যানেজার (প্রোডাকশন) মো. পাভেল সরকার এবং অফিস সহকারী নাদিম মো. ইয়াসির উল্লাহ। অভিযানে তাদের কাছ থেকে ১টি হ্যারিয়ার গাড়ি, ২টি পিকআপ ভ্যান, সার্ভারে ব্যবহৃত ল্যাপটপ, রাউটার, ২টি পাসপোর্ট ও কোম্পানির বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন