News71.com
 Bangladesh
 03 Nov 20, 09:22 PM
 204           
 0
 03 Nov 20, 09:22 PM

হিলিতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত॥

হিলিতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত॥

নিউজ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় সারা দেশে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। গোটা জাতি এদিন মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে শ্রদ্ধা জানিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুবসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

নেত্রকোনায় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ জেলা শাখার আয়োজনে সকাল ১০ টায় বড় বাজার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধকালীন উইং কমান্ডার মো. শামছুজ্জোহার সভাপতিত্বে চার নেতার জীবনী সম্পর্কে আলোচনা করেন নেতারা।বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সদর কমান্ডার মো. আইয়ুব আলী, এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম, শিক্ষক মানিক রায়, আলী আসগর খান পূর্নি, সাজ্জাদুর রহমান খান পাঠান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ ও ফোরামের মহিলা বিষয়ক সদস্য শিল্পী ভট্টাচার্য প্রমুখ।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন