News71.com
 Bangladesh
 03 Nov 20, 09:21 PM
 215           
 0
 03 Nov 20, 09:21 PM

ইসি সচিবালয়ে যাবে বিএনপির প্রতিনিধি দল॥

ইসি সচিবালয়ে যাবে বিএনপির প্রতিনিধি দল॥

নিউজ ডেস্কঃ ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় সৃষ্ট বিভিন্ন সমস্যা, নির্বাচনী প্রচারণায় বাধাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে বুধবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল যাবে।বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।শামসুদ্দিন দিদার বলেন, বুধবার (৪ নভেম্বর) বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দেবে বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের ভাইস চেয়ারম্যান ও ঢাকা-১৮ আসনে বিএনপি দলীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান। প্রতিনিধি দলের অন্যরা হলেন- চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম এবং ঢাকা-১৮ আসনের দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন