News71.com
 Bangladesh
 02 Nov 20, 08:50 PM
 195           
 0
 02 Nov 20, 08:50 PM

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু৷।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু৷।

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় সাদিয়া আক্তার (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সাদিয়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সরকারপাড়া গ্রামের সাইফুল আলামের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকা ম্যাচ পাওয়ার হাউজিং এলাকায় শাহীন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।নিহত শিশুর চাচা মো. সাহেদ মিয়া জানান, দুপুরে বাসার পেছনে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল সাদিয়া। এ সময় অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন