News71.com
 Bangladesh
 02 Nov 20, 08:41 PM
 196           
 0
 02 Nov 20, 08:41 PM

রেল লাইনের পাশে খণ্ডিত মরদেহ।।মোবাইল ফোন দেখে সনাক্ত

রেল লাইনের পাশে খণ্ডিত মরদেহ।।মোবাইল ফোন দেখে সনাক্ত

নিউজ ডেস্কঃ রাজশাহীর বাগমারা উপজেলার বীরকুৎসা রেলস্টেশনের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পান এলাকাবাসী। তবে তার পরিচয় পাওয়া যাচ্ছিলো না। মরদেহের পাশে একটি বন্ধ মোবাইল ফোন দেখতে পেয়ে স্থানীয় লোকজন তা চালু করে পরিচয় উদ্ধারের চেষ্টা করেন। পরে সেই মোবাইল ফোন থেকে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বীরকুৎসা রেললাইনের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫২)। তিনি বাগমারার যোগীপাড়া ইউনিয়নের বাজেকোলা গ্রামের কৃষক। ট্রেনের নিচে মাথা দিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবার ও এলাকার লোকজন জানিয়েছেন। পরিবারের লোকজন জানান, রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন রফিকুল ইসলাম। বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁর সন্ধানের চেষ্টা করেও পাননি। মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করেও অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রফিকুলের মরদেহ বাড়িতে নিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন