News71.com
 Bangladesh
 02 Nov 20, 11:23 AM
 234           
 0
 02 Nov 20, 11:23 AM

আড়াইহাজারে ট্রলারের ধাক্কায় জেলে নিহত।। আহত ২

আড়াইহাজারে ট্রলারের ধাক্কায় জেলে নিহত।। আহত ২

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় খুরশিদ (৬৩) নামে জেলে নিহত হয়েছেন।শনিবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দু’জন। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকায় এই ঘটনা ঘটে।নিহতের পরিবার জানায়, শনিবার ভোরে খুরশিদ ও তার সঙ্গের আরও দুজন ছোট নৌকা দিয়া নদীতে মাছ ধরা শেষে এক পাশে রেখে খুরশিদ নামাজের জন্য ওযু করছিলেন। বাকিরা নৌকাতে বসা ছিলেন। তখন শিপন, আলামিন, সোহেল, ইকবাল ইসাকুল এর ৫ জনের মালিকানাধীন একটি মাছ ধরার বড় ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে নৌকায় থাকা ৩ জনই নদীতে পড়ে যান এবং খুরশিদের মাথায় চাপ লাগে।তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।আহতরা হলেন- শাহজাহান ও তার ছেলে সিরাজ। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন