News71.com
 Bangladesh
 01 Nov 20, 08:56 PM
 255           
 0
 01 Nov 20, 08:56 PM

বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারকে রেড ক্রিসেন্টের নগদ অর্থ সহায়তা।।

বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারকে রেড ক্রিসেন্টের নগদ অর্থ সহায়তা।।

নিউজ ডেস্কঃ চলতি বছরে ৫ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের ২ হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান শুরুর করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রত্যেক পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা শহরের রিভার ভিউ হাইস্কুল মাঠে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৪০০ জনের মাঝে নগদ টাকা বিতরণের মাধ্যমে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান শুর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমীন, পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান প্রমুখ।জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেবেল অফিসার এবিএম বায়েজীদ জানান, সদর উপজেলার ভোগডাঙ্গা, যাত্রাপুর ও পাঁচগাছি এবং চিলমারী উপজেলার নয়ারচর ও অষ্টমীরচর এই ৫টি ইউনিয়নের প্রত্যেকটিতে ৪০০ করে মোট ২ হাজার পরিবারের প্রত্যেককে সাড়ে ৪ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন