News71.com
 Bangladesh
 01 Nov 20, 08:53 PM
 306           
 0
 01 Nov 20, 08:53 PM

ফ্রিল্যান্সারদের কাজের সনদ ও স্বীকৃতি দেয়া হবে।। প্রধানমন্ত্রী

ফ্রিল্যান্সারদের কাজের সনদ ও স্বীকৃতি দেয়া হবে।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার আদর্শে তরুণদের গড়ে তুলে পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ দেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। এ জন্য প্রাতিষ্ঠানিক প্রথাগত শিক্ষাব্যবস্থার পাশাপাশি তরুণ ও যুব সম্প্রদায়কে কারিগরি বিষয়েও জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন তিনি।রোববার (১ নভেম্বর) ভার্চুয়াল আয়োজনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।তিনি বলেন, শুধু একটা ডিগ্রি নিয়ে কোনো চাকরি জোটানো একমাত্র লক্ষ্য রাখা যাবে না। প্রয়োজনে নিজের মতো করে উদ্যোক্তা হতে হবে। যাতে করে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যকেও কর্মক্ষম করা সম্ভব হয়।এ সময়, প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, দেশের ফ্রিল্যান্সারদের আয়-উপার্জন ও সামাজিক স্বীকৃতির বিষয়টি। প্রধানমন্ত্রী বলেন, যুব সম্প্রদায়ের মেধা-মনন কাজে লাগাতে চায় সরকার। সমগ্র বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে যাওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও এখন কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ নেয়ার সুযোগ তৈরি হয়েছে। ফ্রিল্যান্সারদের অসুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'যেহেতু এখানে কোনো রেজিস্ট্রেশন-স্বীকৃতি-সনদ কিছুই নিতে হচ্ছে না বা নেয়ার কোনো পথ নেই। তাই অনেক সময়ই সমাজে অনেকেই বুঝতে পারছেন না বিষয়টা সম্পর্কে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন