News71.com
 Bangladesh
 31 Oct 20, 08:19 PM
 268           
 0
 31 Oct 20, 08:19 PM

দেশের ৯৮ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়॥ নসরুল হামিদ

দেশের ৯৮ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়॥ নসরুল হামিদ

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ পর্যন্ত ৯৮ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। মুজিববর্ষেই গ্রীড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্জনগুলো প্রকাশিত হলে দেশের ভাবমূর্তি দেশে-বিদেশে আরও উজ্জ্বল হবে। বিদেশিরা ও প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগ করতে আকৃষ্ট হবে। আজ শনিবার অনলাইনে “পায়রা বিদ্যুৎ কেন্দ্রঃ সময় মতো প্রকল্প বাস্তবায়নের উদাহারণ” শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, লক্ষ্যস্থির রেখে একাগ্রচিত্তে নেতৃত্ব দিতে পারলে সাফল্য আসবেই। বিদ্যুৎ খাত তার প্রকৃষ্ট উদাহরণ। নতুন প্রজন্মদের আত্মবিশ্বাস বাড়াতে পায়রা প্রকল্পে নিয়ে যাওয়া যেতে পারে। এসব দেখে তারা বাংলাদেশ নিয়ে আরও বড় আকারে চিন্তা করবে। বাংলাদেশে ১৬টি প্রকল্পে (সরকারি-৪টি, বেসরকারি-৭টি, জয়েন্ট ভাঞ্চার-৫টি) কয়লাভিত্তিক ১৫,৭৫২ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাস্তবায়নাধীন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শাহ আব্দুল মওলা হেলাল। তিনি প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ, পরিবাশবান্ধব যন্ত্রাদির ব্যবহার, কয়লা সরবরাহ ও পরিবহন, বিদ্যুৎ ইভাকেশন, পুনর্বাসন, নিরাপদ ও নিরাপত্তা বিধান ইত্যাদি বিষয় তুলে ধরেন।

এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লাহ মো. আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজ আলম, বুয়েটের সহযোগী অধ্যাপক কাজী বায়োজিত কবির ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ এম খোরশেদুল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন