News71.com
 Bangladesh
 29 Oct 20, 11:07 AM
 293           
 0
 29 Oct 20, 11:07 AM

ফুডপান্ডার ব্যাপক ভ্যাট ফাঁকি।।মামলা দায়ের

ফুডপান্ডার ব্যাপক ভ্যাট ফাঁকি।।মামলা দায়ের

নিউজ ডেস্কঃ দেশের বৃহৎ অনলাইন খাবার সরবরাহকারী ফুডপান্ডার বিরুদ্ধে ব্যাপক ভ্যাট ফাঁকির অভিযোগে ৩ কোটি ৪০ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। বুধবার (২৮ অক্টোবর) ফুডপান্ডার বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা। ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড, নাভানা প্রিস্টিন প্যাভিলিয়ন, প্লট-১২৮, ব্লক - সিইন, নবম তলা এর প্রতিষ্ঠানে ভ্যাট গোয়েন্দার একটি দল গত ১৫ অক্টোবর আকস্মিক পরিদর্শন পরিচালনা করে। এতে তারা ব্যাপক ভ্যাট ফাঁকির প্রমাণ পায়। ফুডপান্ডার বিআইএন ০০২১৫৬০৬৬-০১০১। এটি প্রায় ৫০০০টি ফুডস্টোর থেকে খাবার সংগ্রহ করে ভোক্তার নিকট বাইকারদের মাধ্যমে সরবরাহ করে থাকে। এসব প্রতিষ্ঠানের সাথে ফুডপান্ডার চুক্তি রয়েছে, যার আওতায় ফুডপান্ডা কমিশন পায়। ভ্যাট গোয়েন্দার উপপরিচালক নাজমুন্নাহার কায়সার ও সহকারী পরিচালক মো. মহিউদ্দীন অভিযানটা পরিচালনা করেন। ভ্যাট গোয়েন্দার পরিদর্শনকালে প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত নথিপত্র দেখাতে অনুরোধ করা হলে প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তারা ভ্যাট সংক্রান্ত নথিপত্র প্রদর্শন করেন।এছাড়া প্রতিষ্ঠানে ব্যবহৃত কম্পিউটার তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তার ল্যাপটপে মাসিক বিক্রয়ের কিছু গোপন তথ্য পাওয়া যায়। গোয়েন্দারা উক্ত তথ্যসহ আরো কিছু বাণিজ্যিক দলিলাদি জব্দ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন