
নিউজ ডেস্কঃ তৃতীয় দফায় করোনা পজিটিভ হওয়ার পর পিসিআর টেস্টকে বুলশিট বলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বহুল কাঙ্ক্ষিত ম্যাচে খেলতে পারছেন না এই য়্যুভেন্তাস তারকা। বুধবার ক্লাবের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তাকে। দেশের হয়ে উয়েফা নেশন্স লিগ খেলার সময় চলতি মাসের ১৩ তারিখে করোনায় আক্রান্ত হন রোনালদো। পরদিনই এয়ার এ্যাম্বুলেন্সযোগে ইতালিতে উড়াল দেন সিআরসেভেন। এরপর গেল ২২ অক্টোবর ২য় দফায় করোনা টেস্ট করান তিনি। সেবারও করোনা পজিটিভ হন রন। বার্সার বিপক্ষে খেলতে মরিয়া হয়ে ওঠা রোনালদো সবশেষ টেস্ট করেন গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর)। আশা ছিল, এবার নেগেটিভ আসলে উয়েফার কাছে আবেদন করে বার্সার বিপক্ষে খেলতে পারবেন তিনি। সেক্ষেত্রে দর্শকরাও মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ পেত। তবে বিধিবাম! এই দফায়ও করোনা পজিটিভ শনাক্ত হন তিনি!