News71.com
 Bangladesh
 29 Oct 20, 11:04 AM
 209           
 0
 29 Oct 20, 11:04 AM

চাঁদাবাজি মামলায় ইউনাইটেড ক্লাবের সভাপতি গ্রেফতার।।

চাঁদাবাজি মামলায় ইউনাইটেড ক্লাবের সভাপতি গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লার অভিজাত ব্যবসায়ীদের ক্লাব দি ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন তাপুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ২০ লাখ টাকা চাঁদার দাবিতে দেয়াল ভাঙ্গা ও হুমকি দেয়ার অভিযোগে স্থানীয় হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেনের দায়ের করা মামলায় তাপুকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত দি ইউনাইটেড এসোসিয়েশন ক্লাব থেকে তাপুকে গ্রেফতার করা হয়েছে বলে সময় নিউজকে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন। তিনি জানান, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেন বুধবার সন্ধ্যায় থানায় এসে তাপুর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন৷ সেই মামলায় তোফাজ্জল হোসেন তাপু ছাড়াও কামাল হোসেন, আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন