News71.com
 Bangladesh
 28 Oct 20, 11:29 PM
 266           
 0
 28 Oct 20, 11:29 PM

সংসদ সদস্য আবু জাহিরকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর।।

সংসদ সদস্য আবু জাহিরকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর।।

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে হেলিকপ্টারযোগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।

হেলিকপ্টারে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশরাফুল সংসদ সদস্যের ছোট ভাই বদরুল আলম ও ব্যক্তিগত সহকারী সুদীপ দাস রয়েছেন। সুদীপ দাস জানান, গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাস ভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন