News71.com
 Bangladesh
 28 Oct 20, 11:22 PM
 165           
 0
 28 Oct 20, 11:22 PM

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল এসবিএসি ব্যাংক।।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল এসবিএসি ব্যাংক।।

নিউজ ডেস্কঃ দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। বুধবার (২৮ অক্টোবর) এসবিএসি ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শীতার্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ১৫ হাজার পিস কম্বল দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী বুধবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের কাছে কম্বলের নমুনা হস্তান্তর করেন। এ সময়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন