News71.com
 Bangladesh
 28 Oct 20, 11:16 PM
 196           
 0
 28 Oct 20, 11:16 PM

দূতাবাস উদ্বোধনে ঢাকায় আসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।।

দূতাবাস উদ্বোধনে ঢাকায় আসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ নিজেদের দূতাবাস উদ্বোধন করতে শিগগিরই ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতির উন্নতি হলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।বুধবার (২৮ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে চতুর্থ দফায় করোনার চিকিৎসা সামগ্রী উপহার দেয়া হয়।পররাষ্ট্রমন্ত্রীর হাতে উপহার তুলে দেনদেশটির রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান। এ সময় দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক ২ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন