News71.com
 Bangladesh
 28 Oct 20, 11:15 PM
 193           
 0
 28 Oct 20, 11:15 PM

বিদেশি চ্যানেলের অনৈতিক ব্যবসায় ক্ষতিগ্রস্ত কেবল অপারেটর।।

বিদেশি চ্যানেলের অনৈতিক ব্যবসায় ক্ষতিগ্রস্ত কেবল অপারেটর।।

নিউজ ডেস্কঃ বিদেশি চ্যানেলের দেশীয় একটি পরিবেশক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনৈতিক ব্যবসায়িক চর্চার অভিযোগ তুলেছে কেবল অপারেটররা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিশ সেবাদাতারা। অপতৎপরতা বন্ধ না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিবেশিত স্টার জলসা, স্টার প্লাস'সহ ৮টি চ্যানেল বন্ধের হুমকি দিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াব। চলমান জটিলতা নিরসনে সাতদিনের সময়সীমাও বেধে দিয়েছে সংগঠনের নেতারা।কেবল অপারেটরদের তথ্যমতে, বর্তমানে দেশে প্রচারিত বিদেশি চ্যানেলগুলোর দেশীয় পরিবেশক হিসেবে রয়েছে ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড, জাদু ভিশন লিমিটেড, ওয়ান অ্যালায়েন্স লিমিটেড ও মিডিয়া কেয়ার লিমিটেড এই চার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সিগনাল ভাড়া নিয়ে গ্রাহকদের সেবা দিচ্ছেন কেবল অপারেটরা।সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভারতীয় মিডিয়া গ্রুপ স্টার এর স্টার জলসা, স্টার প্লাস, ন্যাশনাল জিওগ্রাফি'সহ ৮টি চ্যানেলের দেশীয় পরিবেশক প্রতিষ্ঠান-জাদু ভিশন লিমিটেডের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা অভিযোগ করলেন, কোয়াবের নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন