
নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি কার্যক্রম।এবার দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ এ ছুটি পর আমদানি-রফতানিকারক ব্যবসায়ীসহ কর্মকর্তা ও কর্মচারীরা কাজে ফিরেছেন।বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে পণ্যবোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম চালু হয়।পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় স্বাভাবিক কর্ম ব্যস্ততা শ্রমিকদের মাঝে ফিরে এসেছে আগের মতো কর্মচাঞ্চল্য।উল্লেখ্য, গত ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ ছিল।