News71.com
 Bangladesh
 28 Oct 20, 11:05 PM
 195           
 0
 28 Oct 20, 11:05 PM

করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে ভারতের ট্যুরিস্ট ভিসা।।

করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে ভারতের ট্যুরিস্ট ভিসা।।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতির উপর ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। তিনি বলেন, ট্যুরিস্ট ভিসার অনেক চাহিদা রয়েছে। মানুষ ভারতে যেতে চাচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি দু-দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বাবল চুক্তির অধীনে বাংলাদেশ-ভারতের মধ্যে ফ্লাইটের উদ্বোধনকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিক্রম কে দোরাইস্বামী বলেন, বর্তমানে প্রতিদিন হাজার খানেক ভিসার আবেদন পড়ছে। এ সংখ্যা আরও বাড়ছে প্রতিদিন। সব স্টাফদের ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, এয়ার বাবল ফ্লাইটের মাধ্যমে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মানুষ ভারতে যাতায়াত করতে পারেন। পর্যটক ছাড়া সব ভিসা খোলা রয়েছে। বাংলাদেশিরা চিকিৎসাসেবা গ্রহণসহ নানা কাজে ভারত ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান বলেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট চালু হলো। ভারতই প্রথমে আমাদের এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট চালুর আমন্ত্রণ জানায়। তারপরই আমরা কাজ শুরু করি। তিনি প্রথম দিনই ভারতে ফ্লাইট চালু করায় ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন