News71.com
 Bangladesh
 27 Oct 20, 10:00 PM
 155           
 0
 27 Oct 20, 10:00 PM

শ্যামলী স্কয়ারে বিএসটিআই’র অভিযান।। এক প্রতিষ্ঠানকে জরিমানা

শ্যামলী স্কয়ারে বিএসটিআই’র অভিযান।। এক প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামলী স্কয়ার শপিং মলে অভিযান চালিয়ে একটি অনলাইন শপকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার এই জরিমানা করেন। বিএসটিআই জানিয়েছে, কোন নিবন্ধন ছাড়াই শ্যামলী স্কয়ার শপিং মলের শপ ‘মেসার্স বৃত্ত’ ক্রিম টয়লেট সোপ, হেয়ার অয়েল, স্কিন লোশনসহ একাধিক পণ্য বিক্রি করছে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। একই সঙ্গে অবৈধ ভাবে বিক্রি দায়ে ৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের সঙ্গে আরো উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুরাইয়া পারভিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন