News71.com
 Bangladesh
 27 Oct 20, 09:59 PM
 162           
 0
 27 Oct 20, 09:59 PM

গজারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-ভেজাল খাবার বিক্রির দায়ে জরিমানা।।

গজারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-ভেজাল খাবার বিক্রির দায়ে জরিমানা।।

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল খাবার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৭ অক্টোবর) গজারিয়ায় বিভিন্ন ওষুধ ও খাবারে দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আদালতটির বিচারক গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান সাদী জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির দায়ে টেংগারচর ইউনিয়নের উত্তর শাহাপুর এলাকার থাই হাউস ও বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। জামালদি বাস স্ট্যান্ড এলাকার কলাপাতা সুইটস্ নামে একটি মিষ্টির দোকানকে ৩৭ ধারায় পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জামালদী বাসস্ট্যান্ড এলাকার সালেহা ফার্মেসিকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন