News71.com
 Bangladesh
 27 Oct 20, 09:57 PM
 170           
 0
 27 Oct 20, 09:57 PM

বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই।।জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই।।জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিগত উৎকর্ষের কোনও বিকল্প নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) মেহেরপুরে জেলা প্রশাসন আয়োজিত ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন৷ তিনি বলেন, বর্তমান বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদেরকেও বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সক্ষমতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের আত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদেরকেও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সক্ষম করে গড়ে তুলতে হবে। প্রতিমন্ত্রী এ সময় বিজ্ঞান ক্লাব ও বিজ্ঞান ল্যাবের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞান ক্লাবগুলো শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং তাদের প্রশিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব গড়ে তুলতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ল্যাবগুলোকে আরও উন্নত ও আধুনিক করতে হবে, যেন শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষাগ্রহণ করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন