News71.com
 Bangladesh
 26 Oct 20, 11:55 PM
 594           
 0
 26 Oct 20, 11:55 PM

বাগেরহাটে ইয়াবাসহ যুবক আটক

বাগেরহাটে ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্বসরালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মতি মোল্লা ওরফে বাবু (২৫)। তিনি উপজেলার পূর্বসরালিয়া গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মতি মোল্লাকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, প্রতিদিন ৭০০ টাকার বিনিময়ে সে বিভিন্নজনের কাছে ভ্যান শ্রমিক সেজে ইয়াবা পৌঁছে দিত।
এ ঘটনায় এসআই জাহাঙ্গীর বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন