News71.com
 Bangladesh
 26 Oct 20, 11:52 PM
 149           
 0
 26 Oct 20, 11:52 PM

মাধ্যমিকের শিখনফলের মূল্যায়ন শুরু ১ নভেম্বর।।

মাধ্যমিকের শিখনফলের মূল্যায়ন শুরু ১ নভেম্বর।।

নিউজ ডেস্কঃ চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না নিয়ে শিখনফল মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সরকার। রোববার (২৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত নির্দেশনা সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এ বছর মাধ্যমিক স্তরের শ্রেণিগুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে না বলে গত ২১ অক্টোবর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এরপর এ নিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের দেয়া নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রত্যক্ষ শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কোভিড-১৯ সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ প্রোগ্রামের মাধ্যমে পাঠদান এবং স্কুল পর্যায়ে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি পাঠদান ও অন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও শিক্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে পাঠদান অব্যাহত রেখেছেন। এরকম নানাবিধ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কতটুকু শিখনফল অর্জন করলো, তা মূল্যায়ন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন