News71.com
 Bangladesh
 26 Oct 20, 11:51 PM
 180           
 0
 26 Oct 20, 11:51 PM

সেনাপ্রধানের ফেসবুক অ্যাকাউন্ট নেই।। আইএসপিআর

সেনাপ্রধানের ফেসবুক অ্যাকাউন্ট নেই।। আইএসপিআর

নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই। রোববার (২৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের নাম এবং ছবি ব্যবহার করে সেনাবাহিনী প্রধানের নামে ভুয়া আইডি তৈরি করে বিভিন্ন প্রকার স্ট্যাটাস প্রদান/তথ্য উপস্থাপন করা হচ্ছে। এ সব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্যাবলী মিথ্যা হিসেবে গণ্য করতে সবাইকে অনুরোধ করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন