News71.com
 Bangladesh
 26 Oct 20, 11:50 PM
 156           
 0
 26 Oct 20, 11:50 PM

তৈয়বুর রহমান টনির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক।।

তৈয়বুর রহমান টনির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক।।

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিদায়ী কমিটির উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (২৫ অক্টোবর) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক তৈয়বুর রহমান টনি সবসময় যৌবন ও তারুণ্যের প্রতীক ছিলেন। দলের জন্য তার উদ্যোগ ছিল প্রশংসনীয়। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রোববার রাজধানীর জিগাতলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তৈয়বুর রহমান টনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন