News71.com
 Bangladesh
 26 Oct 20, 12:32 PM
 196           
 0
 26 Oct 20, 12:32 PM

নীলফামারীতে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।।

নীলফামারীতে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ নীলফামারী জেলা সদরের দেবীডাঙ্গা পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না (১৮) নামে এক ডেকোরেটর শ্রমিক মারা গেছেন। রোববার (২৫ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না জেলা শহরের শান্তিনগর মহল্লার মজির আলীর ছেলে ও নুরুল ইসলাম ডেকোরেটরের কর্মচারী। স্থানীয়রা জানান, দেবীরডাঙ্গা দুর্গাপূজার মণ্ডপের বিদ্যুতের লাইনে বিভ্রাট হলে মুন্না তা মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহমুদ-উন নবী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন