
নিউজ ডেস্কঃ রাজধানীর ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের কাছর গ্রামের এক কৃষক শুকুর আলী (৪৮)-কে কুপিঁয়ে হত্যা করা হয়েছে। আজ রবিবার সকালে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায় বিলের পানিতে। জানা গেছে, ধামরাইয়ের কাছর গ্রামের কৃষক শুকুর আলী গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মাছ মারার জন্য বাড়ি থেকে বের হয়। রাত গভীর হলেও সে আর বাড়িতে ফিরে না এলে তার খোঁজে নামে পরিবারের লোকজন।
রবিবার সকালে কাছর চকের পানিতে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান গ্রামবাসীরা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত কৃষকের ছেলে মোকলেছ জানান, পৃর্বপরিকল্পিত ভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে। ধামরাই থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।