News71.com
 Bangladesh
 25 Oct 20, 12:53 PM
 156           
 0
 25 Oct 20, 12:53 PM

ঢাকায় মার্কিন উপমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ বেইজিংয়ের।।

ঢাকায় মার্কিন উপমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ বেইজিংয়ের।।

নিউজ ডেস্কঃ সম্প্রতি বাংলাদেশ সফর শেষে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান রোহিঙ্গা সংকটসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সমস্যায় চীনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। ঢাকার চীনা দূতাবাস শুক্রবার (২৩ অক্টোবর) তাদের ফেসবুক পেজে এক পোস্ট জানিয়েছে, স্টিফেন ই বিগানের এমন দাবি পুরোপুরি অসঙ্গত যা মোটেই গঠনমূলক নয়। ভারত এবং বাংলাদেশ সফরের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে চীন রোহিঙ্গা সংকট সমাধানে খুব সামান্য সহায়তা করেছে’। বিজ্ঞপ্তিতে জানায়, এটি সকলেরই প্রত্যাশা যে, বিগানের এই সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্কের দিকে আলোকপাত করবে। তবে তিনি ১৫ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করার পূর্বেই চীন-ভারত সীমান্তের দ্বন্দ্ব, তাইওয়ান প্রণালীর উত্তেজনা, দক্ষিণ চীন সাগরের সমস্যা সমূহ এবং হংকংয়ের জাতীয় সুরক্ষা আইনের প্রসঙ্গ টেনে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা শুরু করেন যেগুলোর সাথে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই। এমন আচরণ কেবল কূটনৈতিক শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘনই নয়, বরং বাংলাদেশের জন্যও যথেষ্ট অসম্মানের। তার এই সফরের আয়োজক বাংলাদেশ একটি শান্তিপ্রিয় জাতি। যারা বিশ্বাস করে ‘সবার সাথে বন্ধুত্ব এবং কারো সাথেই বৈরিতা নয়’ এটিই হওয়া উচিৎ কূটনীতির পথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন