News71.com
 Bangladesh
 24 Oct 20, 11:58 PM
 260           
 0
 24 Oct 20, 11:58 PM

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ১০৯৪

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ১০৯৪

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৭৮০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৭ হাজার ৫০৭ জনে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১৩ হাজার ৫৬৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৫৫৬টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৯৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন