News71.com
 Bangladesh
 24 Oct 20, 11:55 PM
 244           
 0
 24 Oct 20, 11:55 PM

শ্রীপুরে নদীভাঙন অর্ধেকে কমে এসেছে।। পানিসম্পদ প্রতিমন্ত্রী

শ্রীপুরে নদীভাঙন অর্ধেকে কমে এসেছে।। পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, আমি একবছর আগে মেহেন্দিগঞ্জে এসেছিলাম, তখন প্রচুর নদী ভাঙন ছিল। সেসময়ে উলানিয়াতে একটা প্রকল্প নেই। আর শ্রীপুরে প্রচুর ভাঙন ছিল, সেখানে ইমারজেন্সি জিও ব্যাগ দিয়েই নদীভাঙন রোধ করতে পারিনি। জিওব্যাগগুলোও নদীগর্ভে বিলীন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ভাঙন কবলিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে নদী শাসন করতে হবে। তখন আমরা চিন্তা করলাম নদী শাসন করে স্রোতটাকে মাঝ দিয়ে প্রবাহিত করার উদ্যোগ নেয়া উচিত। এজন্য শ্রীপুরের নদীর মাঝের চরটিকে কাটার উদ্যোগ নেয়া হয়। একটি প্রকল্প হাতে নিলে একবছরের বেশি সময় লেগে যেতো বাস্তবায়ন করতে। এজন্য পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার দিয়েই চরটিকে কাটা শুরু করে দেয়া হয়। এজন্য বিগত সময়ের থেকে এবারে শ্রীপুরে নদীভাঙন অর্ধেকে কমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন