News71.com
 Bangladesh
 24 Oct 20, 07:09 PM
 159           
 0
 24 Oct 20, 07:09 PM

চলনবিলে ৩০০ বানভাসি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।।

চলনবিলে ৩০০ বানভাসি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।।

নিউজ ডেস্কঃ চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার বানভাসি মানুষের মাঝে আমেরিকা প্রবাসী নাটোর জেলাবাসীর সংগঠন নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনকের পক্ষ থেকে তিনশ' পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সিংড়া পৌর শহরের চলনবিল মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ১০০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পরে উপজেলার কলম ও চামারি ইউনিয়নের বানভাসি আরও ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী মামুন খান, ত্রাণ বিতরণ কার্যক্রমের সম্বন্বয়কারী নাজমুল হুদা রিপন, চঞ্চল মাহমুদ, মোঃ সাইফুজ্জামান, সোহেল রানা মিতুল, আবু রাসেল মিলন, মোঃ জায়েদুল ইসলাম ব্রিটল। চলনবিলের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনকের সভাপতি এডভোকেট কামরুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক মোস্তাক হামিদ হিরোসহ সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন