
নিউজ ডেস্কঃ বিলুপ্তির পথে বাংলাদেশের মিঠা পানির ডলফিন। গত আড়াই বছরে হালদা নদীতেই ২৮টি ডলফিনের মৃত্যু হয়েছে। ইঞ্জিন চালিত বোটের আঘাত এবং মূল্যবান চর্বির লোভে হালদা নদীতে ডলফিন হত্যা করা হচ্ছে বলে অভিযোগ গবেষকদের।চট্টগ্রামের হালদা নদীতে বিচরণ গাঙ্গেয় প্রজাতির ডলফিনের। স্থানীয়ভাবে যা ‘শুশুক’ নামে পরিচিত। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এই ডলফিনকে অতি বিপন্ন প্রজাতির লাল তালিকায় রেখেছে। বিশ্বের বিভিন্ন নদীতে অতি বিপন্ন প্রজাতির এই ডলফিন আছে ১ হাজার ১০০টি। এর মধ্যে হালদাতে আছে ১৬৬টি।কিন্তু ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত ২৮টি ডলফিনের মৃত্যু হয়েছে। সবশেষ ১৩ অক্টোবর ৩০ কেজি ওজনের একটি ডলফিনের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়।হালদা নদী রক্ষা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, এই ডলফিনগুলো রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।ইঞ্জিন চালিত বোটের আঘাত, জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ার পর জেলেরা ও মূল্যবান চর্বির লোভে দুর্বৃত্তরা ডলফিন হত্যা করছে বলে জানান হালদা গবেষক।