News71.com
 Bangladesh
 24 Oct 20, 06:57 PM
 177           
 0
 24 Oct 20, 06:57 PM

অবিরাম বৃ‌ষ্টি‌তে রোপা আমনের ব‌্যাপক ক্ষ‌তি।।

অবিরাম বৃ‌ষ্টি‌তে রোপা আমনের ব‌্যাপক ক্ষ‌তি।।

নিউজ ডেস্কঃ নিম্নচা‌পের প্রভা‌বে অবিরাম বৃ‌ষ্টি‌তে নওগাঁয় পাকা রোপা আমন ধা‌নের ব‌্যাপক ক্ষ‌তি হয়‌েছে। ধান কে‌টে ঘরে তোলার আগ মুহ‌ূর্তে হঠাৎ এ দুর্যোগে চরম দুশ্চিন্তায় কৃষক‌‌‌। তারা বল‌ছেন, ক‌য়েক দফা বন‌্যায় চড়া দা‌মে বীজ কি‌নে রোপণ করা ধা‌নের ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষ‌তির শঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহ দে‌ড়েক প‌ড়েই ধান কে‌টে তোলার স্বপ্ন দেখ‌ছি‌লেন নওগাঁর বাইপাস এলাকার কৃষক হা‌মিদুল । কিন্ত শ‌নিবার ধা‌ন ক্ষে‌তে এসে হা‌মিদু‌লের ম‌তো অনেক কৃষকের স্বপ্ন দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। নিম্ন চা‌পের সা‌থে দমকা বাতা‌সে পাকা ধানের মাথা প‌ড়ে যায়। জ‌মি‌তে পা‌নি জ‌মে গেছে।বৃহস্প‌তিবার রাত থে‌কে বৃ‌ষ্টি আর দমকা বাতাস জেলার ওপর দি‌য়ে বইছে। এ‌ত নিচু এলাকার ধান প‌া‌নি‌তে ত‌লি‌য়ে গে‌ছে। কৃষক বল‌ছেন, বিঘা প্রতি ৬ থে‌কে ৭ হাজার টাকা খরচ হ‌য়ে‌ছে। হঠাৎ এ দু‌র্যো‌গে ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষ‌তির মু‌খে পড়‌বেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন