
নিউজ ডেস্কঃ এশিয়া মহাদেশে চলমান মহামারি করোনা ভাইরাস সবচেয়ে বেশি যেসব দেশে আঘাত করেছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত বাংলাদেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা প্রায় ৪ লাখ। যদিও অক্টোবর মাসে এসে সংক্রমিতের সংখ্যা কমেছে শতকরা ৪০ ভাগের মতো। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। রয়টার্স তাদের প্রকাশিত খবরে জানিয়েছে, বাংলাদেশে করোনা মহামারির গতি ধীর হয়ে এসেছে। চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ তৈরি পোশাকের উৎপাদনকারী এই দেশটি আবার মারাত্মক মন্দার মুখোমুখি। কারণ, বাংলাদেশের মূল বাজার ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে দ্বিতীয়দফায় করোনা সংক্রমণের ঢেউ শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে অগ্রগতি করলেও তৈরি পোশাকের আন্তর্জাতিক খুচরা ক্রেতারা অর্ডার বিলম্বিত করছে অথবা দাম কম দাবি করছে। ফলে গার্মেন্ট প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন। কমপক্ষে ১০ লাখ গার্মেন্ট শ্রমিককে কাজ থেকে বাইরে রাখা হয়েছে, না হয় লেঅফ ঘোষণা করা হয়েছে।