
নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু বিষয়টি জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালটির মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।