News71.com
 Bangladesh
 23 Oct 20, 10:14 PM
 256           
 0
 23 Oct 20, 10:14 PM

হযরত শাহজালালে বিমানের সিটের নিচ থেকে ৬৮টি সোনার বার উদ্ধার।।

হযরত শাহজালালে বিমানের সিটের নিচ থেকে ৬৮টি সোনার বার উদ্ধার।।

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ৭ কেজির বেশি ওজনের ৬৮টি সোনার বার জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৪ কোটি ৭৩ লাখ টাকারও বেশি। শুক্রবার (২৩ অক্টোবর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এই সোনার বার জব্দ করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়। ফ্লাইটটির চারটি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ৭.৮৮৮ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা করার প্রস্ততি চলছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন