News71.com
 Bangladesh
 23 Oct 20, 10:12 PM
 162           
 0
 23 Oct 20, 10:12 PM

উচ্চশিক্ষা নিয়ে শুধু ফাইল সইয়ের মানসিকতা পরিহার করুন।। শিক্ষা উপমন্ত্রী নওফেল

উচ্চশিক্ষা নিয়ে শুধু ফাইল সইয়ের মানসিকতা পরিহার করুন।। শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিউজ ডেস্কঃ নতুন প্রজন্মকে জীবনভিত্তিক শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, উচ্চশিক্ষা অর্জন করে শুধু চেয়ার-টেবিলে বসে ফাইল সই করার মানসিকতা পরিহার করে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নওফেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান বিবেচ্য বিষয় ছিল শিক্ষা। তিনি ব্যবহারিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষার কথাও বলেছেন। বঙ্গবন্ধু তৎকালীন ৩৫ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। তিনি বলেন, বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতাভিত্তিক প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিয়েছেন। এছাড়াও শিক্ষাকে যুগোপযোগীভাবে এগিয়ে নিতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষায় শিক্ষিত হতে হবে। যুগোপযোগীভাবে শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন