News71.com
 Bangladesh
 23 Oct 20, 10:10 PM
 173           
 0
 23 Oct 20, 10:10 PM

এম কে আনোয়ার ছিলেন ব্যতিক্রমী ব্যক্তিত্ব।। মির্জা ফখরুল

এম কে আনোয়ার ছিলেন ব্যতিক্রমী ব্যক্তিত্ব।। মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে এম কে আনোয়ার ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি আমাদের সবার জন্য ছিলেন অনুকরণীয়। শুক্রবার (২৩ অক্টোবর) সাবেক মন্ত্রী, সাবেক কেবিনেট সচিব ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিতে যোগ দিয়ে যখনই গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে তখনই মরহুম এম কে আনোয়ার গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। স্বৈরাচারের সব নির্দয় উৎপীড়নকে সহ্য করেও তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন অনঢ় ও দ্বিধাহীনভাবে। অত্যাচারীর রক্তচক্ষু তার দৃঢ় মনোবলকে দুর্বল করতে পারেনি। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভয় ও অবিচল। তার কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ। বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র উত্তরণের সাহসী সংগ্রামে এম কে আনোয়ারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন