News71.com
 Bangladesh
 23 Oct 20, 09:47 PM
 186           
 0
 23 Oct 20, 09:47 PM

সাম্প্রদায়িকতার বিষবাষ্প সমূলে দূর করা হবে।।কৃষিমন্ত্রী

সাম্প্রদায়িকতার বিষবাষ্প সমূলে দূর করা হবে।।কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়সহ দেশের সব স্তর থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে সমূলে দূর করার জন্য কঠোরভাবে চেষ্টা হচ্ছে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন।‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় ও সমতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়সহ সব স্তর থেকে সাম্প্রদায়িকতাকে সমূলে দূর করার জন্য কঠোরভাবে চেষ্টা হচ্ছে।’শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত ‘শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে’ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন কৃষিমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন