News71.com
 Bangladesh
 23 Oct 20, 01:56 PM
 138           
 0
 23 Oct 20, 01:56 PM

শিমুলিয়া নৌরুটে লঞ্চ।। স্পিডবোট-ট্রলার চলাচল বন্ধ

শিমুলিয়া নৌরুটে লঞ্চ।। স্পিডবোট-ট্রলার চলাচল বন্ধ

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪ টা থেকে বিআইডব্লিউটিএ এই সিদ্ধান্ত নিয়েছে।বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক শাহাদাত হোসেন সময় সংবাদকে জানান, ২ নম্বর সংকেত সত্ত্বেও লঞ্চ চলাচল করে। কিন্তু নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট ছাড়াও ট্রলার এবং সব ছোট নৌ যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এদিকে ফেরির পর লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ হওয়ায় এ নৌরুটে চলাচলকারীরা পড়ে বিপাকে।বিআইডাব্লিটিএ আরও জানায়, আবহাওয়া ভালো হলে সব আগের মতো আবার চলাচল শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন