News71.com
 Bangladesh
 23 Oct 20, 01:46 PM
 139           
 0
 23 Oct 20, 01:46 PM

রোহিঙ্গাদের সহায়তায় ৬০০ মিলিয়ন ডলার দেবে দাতাগোষ্ঠী।।

রোহিঙ্গাদের সহায়তায় ৬০০ মিলিয়ন ডলার দেবে দাতাগোষ্ঠী।।

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্র আরও ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই. বিগান রোহিঙ্গাদের জন্য আয়োজিত এক সম্মেলনে এই ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট জানায়, যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই. বিগানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করার জন্য আয়োজিত দাতাদের ভার্চ্যুয়াল সম্মেলন ‘সাসটেইনিং সাপোর্ট ফর দ্য রোহিঙ্গা রিফিউজি রেসপন্স’-এ যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর সঙ্গে সহ-আয়োজক হিসেবে যোগ দিয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএআইডি)-এর ভারপ্রাপ্ত প্রশাসক জন বার্সা ডেপুটি সেক্রেটারির সঙ্গে ছিলেন। ডেপুটি সেক্রেটারি বিগান এবং ভারপ্রাপ্ত প্রশাসক বার্সা রোহিঙ্গাদের মানবিক সহায়তা, রোহিঙ্গা সঙ্কটের মূল কারণগুলো মোকাবিলা করা এবং রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে বসবাসের ব্যবস্থার সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক সমর্থন ও সহায়তার প্রয়োজনীয়তার দিকগুলো তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন