News71.com
 Bangladesh
 23 Oct 20, 01:45 PM
 126           
 0
 23 Oct 20, 01:45 PM

দুই বাসের ‘প্রতিযোগিতায়’ প্রাণ গেলো যাত্রীর।।

দুই বাসের ‘প্রতিযোগিতায়’ প্রাণ গেলো যাত্রীর।।

নিউজ ডেস্কঃ নগরের ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় দুইটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে আগে যাওয়ার ‘প্রতিযোগিতা’ করতে গিয়ে প্রাণ গেছে মফিজ (৫০) নামে এক যাত্রীর। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মফিজের বাড়ি কিশোরগঞ্জ হলেও তিনি ইপিজেড এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, দুইটি বাস বেপরোয়া গতিতে চলছিল। একটি আরেকটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এসময় সরু সড়কে দুই বাসের প্রতিযোগিতায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের লোহার পাত গাড়ির গ্লাস ছেদ করে মফিজের গায়ে লাগে। তিনি ঘটনাস্থলেই মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন