
নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার অন্তর্গত সোনাহাট স্থলবন্দর চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার (২৪ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত চার দিন সোনাহাট স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (২৮ অক্টোবর) বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে চার দিন স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল। তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের বিপরীত দিকে ভারতের গোলকগঞ্জ স্থলবন্দরের ইমপোর্টাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে চার দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।