News71.com
 Bangladesh
 23 Oct 20, 01:45 PM
 128           
 0
 23 Oct 20, 01:45 PM

১১৯ মিলিমিটার বৃষ্টি চট্টগ্রামে।।ভূমিধসের শঙ্কায় পাহাড়ে মাইকিং

১১৯ মিলিমিটার বৃষ্টি চট্টগ্রামে।।ভূমিধসের শঙ্কায় পাহাড়ে মাইকিং

নিউজ ডেস্কঃ লঘুচাপের প্রভাবে বিরতিহীন বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়। এ অবস্থায় চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য ৪ নম্বর হুঁশিয়ারী সংকেত জারি করা হয়েছে। আর নদী বন্দরের জন্য থাকছে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত। এদিকে ভারী বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা থাকায় পাহাড়ের চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি তাদের জন্য নগরের বিভিন্ন এলাকায় ১৫টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে কাট্টলী সার্কেলের অধীনে পাহাড়তলী, ফয়’স লেক, আকবর শাহ, কৈবল্যধাম, খুলশী, জালালাবাদ, চন্দ্রনগর এলাকায় ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। আগ্রাবাদ সার্কেলের অধীনে লালখান বাজার, পোড়া কলোনী এবং একে খান পাহাড় এলাকায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন