News71.com
 Bangladesh
 23 Oct 20, 01:43 PM
 143           
 0
 23 Oct 20, 01:43 PM

সমুদ্রে ৩-৪ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা।।

সমুদ্রে ৩-৪ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা।।

নিউজ ডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূল, অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়ার ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ কথা বলা হয়েছে।সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে কক্সবাজারে বৃষ্টির সঙ্গে সঙ্গে রয়েছে বাতাসও।আর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) গভীর রাত থেকে রাজধানীতেও ঝুমবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও কমতে থাকে। শুক্রবার সকাল থেকে কিছুটা কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। কোথা কোথাও বৃষ্টির পানি জমে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নৌপথে বন্ধ রয়েছে ছোট আকৃতির নৌযান চলাচল।আবহাওয়ার ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন